১৮ জুলাই ২০২৬ - ০১:২৫
ট্রাম্পকে হত্যার জন্য ‘ইরাকি ইসলামি প্রতিরোধ’-এর এক কোটি ডলার পুরস্কার ঘোষণা

‘ইরাকি ইসলামি প্রতিরোধ’ বৃহস্পতিবার রাতে ঘোষণা করেছে যে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আইআরএনএ-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, এই পুরস্কার সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

হোয়াইট হাউসে ইরাকি প্রধানমন্ত্রী আলি আল-জাইদির সঙ্গে এক বৈঠকে বিপ্লবী গার্ডবাহিনীর কুদস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ জেনারেল কাসেম সোলেইমানি এবং ইরাকি পপুলার মবিলাইজেশন ফোর্সেস (হাশদ আল-শাবি)-এর সাবেক উপপ্রধান শহীদ ‘আবু মাহদি আল-মুহান্দিস’ সম্পর্কে ট্রাম্পের বেপরোয়া মন্তব্যের পর তাকে হত্যার এই পুরস্কার ঘোষণা করা হলো।

Tags

Your Comment

You are replying to: .
captcha